যিশাইয় 32

যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয় এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয় ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।

Isaiah 32:15 (UKJV) Until the spirit be poured upon us from on high, and the wilderness be a fruitful field, and the fruitful field be counted for a forest.

13এবং আমার প্রজাদের দেশের জন্য, যে দেশ কাঁটাঝোপ ও শিয়ালকাঁটায় ভরে গেছে— হ্যাঁ, তোমরা আমোদ-স্ফূর্তিপূর্ণ গৃহগুলির জন্য এবং হৈ-হল্লাপূর্ণ এই নগরীর জন্য শোক করো।

14এই দুর্গ পরিত্যাক্ত হবে, কোলাহলপূর্ণ নগরীকে ছেড়ে যাওয়া হবে; নগরদুর্গ ও নজরমিনার চিরকালের জন্য মানববর্জিত হবে, যা ছিল একদিন গর্দভদের আনন্দ ও পশুপালের চারণভূমি,

15যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয় এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয় ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।

16মরুভূমিতে সদাপ্রভুর ন্যায়বিচার অধিষ্ঠিত হবে এবং তাঁর ধার্মিকতা উর্বর ক্ষেত্রে বিরাজমান হবে।

17শান্তি হবে ধার্মিকতার ফল, আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.