15যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয় এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয় ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।
16মরুভূমিতে সদাপ্রভুর ন্যায়বিচার অধিষ্ঠিত হবে এবং তাঁর ধার্মিকতা উর্বর ক্ষেত্রে বিরাজমান হবে।
17শান্তি হবে ধার্মিকতার ফল, আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।
18আমার প্রজারা শান্তিপূর্ণ বসতবাড়িতে বসবাস করবে, তাদের গৃহ হবে নিরাপদ, তা হবে বাধাহীন বিশ্রামের স্থান।
19যদিও শিলাবৃষ্টি অরণ্যকে ধরাশায়ী করে এবং নগর সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে যায়,