2প্রত্যেকজন মানুষ বাতাসের বিরুদ্ধে রক্ষা পাওয়ার স্থান হবে এবং হবে ঝড়ের বিরুদ্ধে রক্ষা পাওয়ার আশ্রয়স্থান। তারা হবে মরুভূমিতে জলস্রোতের মতো এবং তৃষ্ণার্তদের দেশে এক মহাশৈলের ছায়ার মতো।
3তখন যাদের চোখ দেখতে পায়, তারা সত্য দেখবে এবং যারা শুনতে পায় তাদের কান আর বন্ধ করা হবে না।
4হঠকারী মানুষের মন আমাকে জানতে ও বুঝতে পারবে, তোতলানো জিভ অনর্গল স্পষ্ট কথা বলবে।
5মূর্খ লোককে আর অভিজাত বলা হবে না, আবার খল লোকদেরও উচ্চ সম্মান আর দেওয়া হবে না।
6কারণ মূর্খ মূর্খামির কথাই বলে, তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে: সে ভক্তিহীনতা অভ্যাস করে এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়; ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়, পিপাসিতকে পান করার জল দেয় না।