3তখন যাদের চোখ দেখতে পায়, তারা সত্য দেখবে এবং যারা শুনতে পায় তাদের কান আর বন্ধ করা হবে না।
4হঠকারী মানুষের মন আমাকে জানতে ও বুঝতে পারবে, তোতলানো জিভ অনর্গল স্পষ্ট কথা বলবে।
5মূর্খ লোককে আর অভিজাত বলা হবে না, আবার খল লোকদেরও উচ্চ সম্মান আর দেওয়া হবে না।
6কারণ মূর্খ মূর্খামির কথাই বলে, তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে: সে ভক্তিহীনতা অভ্যাস করে এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়; ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়, পিপাসিতকে পান করার জল দেয় না।
7খল লোকদের কাজের ধারা মন্দ, সে মন্দতার পরিকল্পনা করে, যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে, এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়।