যিশাইয় 33

তোমরা তুষ গর্ভে ধারণ করছ, তোমরা খড়ের জন্ম দাও; তোমাদের নিশ্বাস যেন আগুনের মতো, যা তোমাদেরই গ্রাস করে।

Isaiah 33:11 (UKJV) All of you shall conceive chaff, all of you shall bring forth stubble: your breath, as fire, shall devour you.

9দেশ শোকবিলাপ করে ক্ষয়ে যাচ্ছে, লেবানন লজ্জিত হয়ে শুকিয়ে যাচ্ছে; শারোণ হয়েছে মরুভূমির মতো, বাশন ও কর্মিল লুন্ঠিত হয়েছে।

10সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব, এবারে আমি মহিমান্বিত হব; এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।

11তোমরা তুষ গর্ভে ধারণ করছ, তোমরা খড়ের জন্ম দাও; তোমাদের নিশ্বাস যেন আগুনের মতো, যা তোমাদেরই গ্রাস করে।

12চুনের মতোই সব জাতিকে পুড়িয়ে ফেলা হবে; কাঁটাঝোপের মতো তারা দাউদাউ করে জ্বলবে।”

13তোমরা যারা দূরে থাকো, তোমরা শোনো আমি কী করেছি; তোমরা যারা কাছে থাকো, তোমরা আমার পরাক্রম স্বীকার করে নাও!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.