যিশাইয় 33

সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব, এবারে আমি মহিমান্বিত হব; এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।

Isaiah 33:10 (UKJV) Now will I rise, says the LORD; now will I be exalted; now will I lift up myself.

8রাজপথ সব পরিত্যক্ত হয়েছে, পথিমধ্যে কোনও পথিক নেই। মৈত্রীচুক্তি ভগ্ন হয়েছে, এর সাক্ষীরা অবজ্ঞাত হয়েছে, কাউকেই সম্মান প্রদর্শন করা হয় না।

9দেশ শোকবিলাপ করে ক্ষয়ে যাচ্ছে, লেবানন লজ্জিত হয়ে শুকিয়ে যাচ্ছে; শারোণ হয়েছে মরুভূমির মতো, বাশন ও কর্মিল লুন্ঠিত হয়েছে।

10সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব, এবারে আমি মহিমান্বিত হব; এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।

11তোমরা তুষ গর্ভে ধারণ করছ, তোমরা খড়ের জন্ম দাও; তোমাদের নিশ্বাস যেন আগুনের মতো, যা তোমাদেরই গ্রাস করে।

12চুনের মতোই সব জাতিকে পুড়িয়ে ফেলা হবে; কাঁটাঝোপের মতো তারা দাউদাউ করে জ্বলবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.