6তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন, তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার; সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।
7দেখো, তাদের সাহসী লোকেরা পথে পথে জোরে কাঁদছে; শান্তিদূতেরা তীব্র রোদন করছে।
8রাজপথ সব পরিত্যক্ত হয়েছে, পথিমধ্যে কোনও পথিক নেই। মৈত্রীচুক্তি ভগ্ন হয়েছে, এর সাক্ষীরা অবজ্ঞাত হয়েছে, কাউকেই সম্মান প্রদর্শন করা হয় না।
9দেশ শোকবিলাপ করে ক্ষয়ে যাচ্ছে, লেবানন লজ্জিত হয়ে শুকিয়ে যাচ্ছে; শারোণ হয়েছে মরুভূমির মতো, বাশন ও কর্মিল লুন্ঠিত হয়েছে।
10সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব, এবারে আমি মহিমান্বিত হব; এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।