যিশাইয় 33

এই ধরনের মানুষই উচ্চ স্থানে বসবাস করবে, পার্বত্য দুর্গই যার আশ্রয়স্থান হবে। তাকে খাবারের জোগান দেওয়া হবে, তার কাছে থাকবে জলের প্রাচুর্য।

Isaiah 33:16 (UKJV) He shall dwell on high: his place of defence shall be the munitions of rocks: bread shall be given him; his waters shall be sure.

14সিয়োনের পাপীরা আতঙ্কগ্রস্ত হয়েছে; ভক্তিহীন লোকেদের মধ্যে কাঁপুনি ধরেছে: “গ্রাসকারী আগুনে আমাদের মধ্যে কে বসবাস করতে পারে? আমাদের মধ্যে কে পারে সেই চিরস্থায়ী আগুনে বসবাস করতে?”

15যে ধার্মিকতার পথে জীবনযাপন করে, যা ন্যায়সংগত, যে সেই কথা বলে, যে দমনপীড়নের মাধ্যমে হৃত লাভ ঘৃণা করে এবং উৎকোচ নেওয়া থেকে নিজের হাত গুটিয়ে রাখে, যে খুনের ষড়যন্ত্র থেকে নিজের কান ফিরিয়ে নেয় এবং মন্দ করার পরিকল্পনার প্রতি নিজের চোখ বন্ধ রাখে—

16এই ধরনের মানুষই উচ্চ স্থানে বসবাস করবে, পার্বত্য দুর্গই যার আশ্রয়স্থান হবে। তাকে খাবারের জোগান দেওয়া হবে, তার কাছে থাকবে জলের প্রাচুর্য।

17তোমার দুই চোখ রাজাকে তাঁর সৌন্দর্যসহ দেখবে, সে নিরীক্ষণ করবে একটি দেশ, যা বহুদূর পর্যন্ত বিস্তৃত।

18তোমার চিন্তাভাবনায় তুমি বিগত আতঙ্কের কথা ভাববে: “সেই প্রধান কর্মচারী কোথায়? যে রাজস্ব আদায় করত, সেই ব্যক্তি কোথায়? দুর্গপ্রাকারগুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা কোথায়?”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.