যিশাইয় 33

তোমার চিন্তাভাবনায় তুমি বিগত আতঙ্কের কথা ভাববে: “সেই প্রধান কর্মচারী কোথায়? যে রাজস্ব আদায় করত, সেই ব্যক্তি কোথায়? দুর্গপ্রাকারগুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা কোথায়?”

Isaiah 33:18 (UKJV) Yours heart shall meditate terror. Where is the scribe? where is the receiver? where is he that counted the towers?

16এই ধরনের মানুষই উচ্চ স্থানে বসবাস করবে, পার্বত্য দুর্গই যার আশ্রয়স্থান হবে। তাকে খাবারের জোগান দেওয়া হবে, তার কাছে থাকবে জলের প্রাচুর্য।

17তোমার দুই চোখ রাজাকে তাঁর সৌন্দর্যসহ দেখবে, সে নিরীক্ষণ করবে একটি দেশ, যা বহুদূর পর্যন্ত বিস্তৃত।

18তোমার চিন্তাভাবনায় তুমি বিগত আতঙ্কের কথা ভাববে: “সেই প্রধান কর্মচারী কোথায়? যে রাজস্ব আদায় করত, সেই ব্যক্তি কোথায়? দুর্গপ্রাকারগুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা কোথায়?”

19সেই উদ্ধত লোকগুলিকে তুমি আর দেখতে পাবে না, তাদের, যারা অজানা ভাষায় কথা বলত, তাদের অদ্ভুত, দুর্বোধ্য সব ভাষায়।

20আমাদের সব উৎসব পালনের নগরী, সিয়োনের দিকে তাকাও তোমার চোখ জেরুশালেমকে দেখবে, তা এক শান্তির আবাস, এক অটল তাঁবুসদৃশ; এর কাঠের গোঁজগুলি কখনও উপড়ে ফেলা হবে না, এর কোনো দড়িও ছিঁড়ে যাবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.