যিশাইয় 34

সদাপ্রভুর পুঁথিটির দিকে তাকাও ও পড়ো: এগুলির কোনোটিই হারিয়ে যাবে না, একটিরও সঙ্গিনীর অভাব হবে না। কারণ তাঁর মুখ এই আদেশ দিয়েছে, তাঁর আত্মা তাদের সবাইকে একত্র করবে।

Isaiah 34:16 (UKJV) Seek all of you out of the book of the LORD, and read: no one of these shall fail, none shall lack her mate: for my mouth it has commanded, and his spirit it has gathered them.

14মরুপ্রাণীরা সেখানে হায়েনাদের সঙ্গে মিলিত হবে, বন্য ছাগলেরা সেখানে শব্দ করে পরস্পরকে ডাকবে। নিশাচর প্রাণীরা সেখানে গা এলিয়ে দেবে, সেখানে তারা খুঁজে পাবে তাদের বিশ্রামের স্থান।

15প্যাঁচা সেখানে বাসা বেঁধে ডিম পাড়বে, ডিম ফুটিয়ে সে তার শাবকদের পালন করবে ও ডানার তলে তাদের ছায়া দেবে; সেখানে সমবেত হবে বড়ো সব চিল, প্রত্যেকে আসবে তাদের সঙ্গিনীর সাথে।

16সদাপ্রভুর পুঁথিটির দিকে তাকাও ও পড়ো: এগুলির কোনোটিই হারিয়ে যাবে না, একটিরও সঙ্গিনীর অভাব হবে না। কারণ তাঁর মুখ এই আদেশ দিয়েছে, তাঁর আত্মা তাদের সবাইকে একত্র করবে।

17তিনি তাদের অংশ বিভাগ করে দেন; পরিমাপ করে তাঁর হাত তাদের মধ্যে বিতরণ করে। তারা চিরকাল তা অধিকার করে থাকবে ও বংশপরম্পরায় সেখানে বসবাস করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.