5আমার তরোয়াল আকাশমণ্ডলে পরিতৃপ্ত হয়েছে; দেখো, তা ইদোমের বিচারের জন্য নেমে এসেছে, যে জাতিকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি।
6সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নাত হয়েছে, তা মেদে আবৃত হয়েছে—মেষশাবক ও ছাগলদের রক্তে স্নাত, মেষদের কিডনির মেদে আবৃত হয়েছে। কারণ সদাপ্রভু বস্রাতে এক বলিদান করবেন, ইদোমে এক মহা হত্যালীলা করবেন।
7তাদের সঙ্গে পতিত হবে বন্য ষাঁড়েরা, পতিত হবে বাছুর-বলদ ও বড়ো বড়ো বলদ। তাদের ভূমিতে রক্ত বয়ে যাবে, আর ধুলি মেদে আবৃত হবে।
8কারণ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের একটি দিন আছে, সিয়োনের পক্ষ সমর্থনের জন্য আছে একটি প্রতিফল দানের সময়।
9ইদোমের নদীগুলি আলকাতরায় পরিণত হবে, তার ধুলো সব হবে প্রজ্বলিত গন্ধকের মতো, তার জমি হবে দাউদাউ করে জ্বলে ওঠা আলকাতরার মতো!