2হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে, তা ভীষণভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে। তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ, দেওয়া হবে কর্মিল ও শারোণের শোভা; তারা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে, তারা দেখবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
3যাদের দুর্বল হস্ত, তাদের সবল করো, যাদের হাঁটু দুর্বল, তাদের সুস্থির করো।
4যাদের হৃদয় ভয়ে ভীত, তাদের বলো, “সবল হও, ভয় কোরো না; তোমাদের ঈশ্বর আসবেন, তিনি প্রতিশোধ গ্রহণের জন্য আসবেন; তিনি তোমাদের উদ্ধার করার জন্য তাদের প্রাপ্য শাস্তি দিতে আসবেন।”
5তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান আর বন্ধ থাকবে না।
6সেই সময় খঞ্জেরা হরিণের মতো লাফ দেবে এবং বোবাদের জিভ আনন্দে চিৎকার করবে। জল তোড়ে বেরিয়ে আসবে প্রান্তর থেকে এবং জলপ্রবাহ মরুভূমি থেকে।