যিশাইয় 47

তারা তো সব থেকে বেশি এইমাত্র তোমার প্রতি করতে পারে, এগুলির জন্য তুমি পরিশ্রম করেছ, বাল্যকাল থেকে তুমি লেনদেন করেছ। তাদের প্রত্যেকেই নিজের নিজের ভ্রান্তপথে চলছে; এমন কেউ নেই, যে তোমাকে রক্ষা করতে পারে।

Isaiah 47:15 (UKJV) Thus shall they be unto you with whom you have laboured, even your merchants, from your youth: they shall wander every one to his quarter; none shall save you.

13তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে! তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক, ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়, তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।

14তারা প্রকৃতই খড়কুটোর মতো, আগুন তাদের পুড়িয়ে ফেলবে। আগুনের শিখার ক্ষমতা থেকে তারা তো নিজেদেরও রক্ষা করতে পারে না। কাউকে উত্তপ্ত করার মতো এখানে কোনো অঙ্গার নেই; পাশে বসার মতো এখানে কোনো আগুন নেই।

15তারা তো সব থেকে বেশি এইমাত্র তোমার প্রতি করতে পারে, এগুলির জন্য তুমি পরিশ্রম করেছ, বাল্যকাল থেকে তুমি লেনদেন করেছ। তাদের প্রত্যেকেই নিজের নিজের ভ্রান্তপথে চলছে; এমন কেউ নেই, যে তোমাকে রক্ষা করতে পারে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.