16“তোমরা আমার কাছে এসো ও একথা শোনো: “আদি থেকে আমি কোনো কথা গোপনে বলিনি; যখন তা ঘটে, আমি সেখানে উপস্থিত থাকি।” আর এখন সার্বভৌম সদাপ্রভু তাঁর আত্মা সহ আমাকে প্রেরণ করেছেন।
17সদাপ্রভু এই কথা বলেন, যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, “আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তাই তোমাদের শেখান, যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন।
18কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে, তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো।
19তোমাদের বংশধরেরা হত বালুকার মতো, তোমাদের সন্তানেরা হত বালুকণার মতো অসংখ্য; তাদের নাম কখনও মুছে ফেলা হত না, কিংবা আমার সামনে থেকে তারা কখনও বিলুপ্ত হত না।”
20তোমরা ব্যাবিলন ত্যাগ করো, ব্যাবিলনীয়দের কাছ থেকে পলায়ন করো! আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো, ঘোষণা করো সেই বার্তা। পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও; বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”