12দেখো, তারা আসবে বহুদূর থেকে— কেউ উত্তর দিক থেকে, কেউ পশ্চিমদিক থেকে, আবার কেউ বা আসবে সীনীম দেশ থেকে।”
13আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো; পৃথিবী, উল্লসিত হও; পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো! কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন, তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
14কিন্তু সিয়োন বলল, “সদাপ্রভু আমাকে পরিত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গিয়েছেন।”
15“দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে? তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
16দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে; তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।