যিশাইয় 49

“তুমি যদিও ধ্বংসিত ও পরিত্যক্ত হয়েছিলে, যদিও তোমার ভূমি উৎসন্ন পড়েছিল, এখন তোমার লোকজনেদের জন্য তুমি বেশ সংকীর্ণ হবে, যারা তোমাকে গ্রাস করেছিল, তারা দূরে চলে যাবে।

Isaiah 49:19 (UKJV) For your waste and your desolate places, and the land of your destruction, shall even now be too narrow by reason of the inhabitants, and they that swallowed you up shall be far away.

17তোমার সন্তানেরা ফিরে আসার জন্য তাড়াতাড়ি করছে, যারা তোমাকে পরিত্যক্ত স্থান করেছিল, তারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে।

18তোমার দুই চোখ তোলো ও চারপাশে তাকাও; তোমার সব সন্তান একত্র হয়ে তোমার কাছে আসছে।” সদাপ্রভু ঘোষণা করেন, “আমার অস্তিত্বের মতোই এ বিষয় নিশ্চিত, তুমি তাদের সবাইকে অলংকারের মতো পরে নেবে; বিয়ের কনের মতোই তুমি তাদের নিয়ে অঙ্গসজ্জা করবে।

19“তুমি যদিও ধ্বংসিত ও পরিত্যক্ত হয়েছিলে, যদিও তোমার ভূমি উৎসন্ন পড়েছিল, এখন তোমার লোকজনেদের জন্য তুমি বেশ সংকীর্ণ হবে, যারা তোমাকে গ্রাস করেছিল, তারা দূরে চলে যাবে।

20তোমার দুঃখশোকের কালে যে ছেলেমেয়েদের জন্ম দিয়েছিলে, তাদের কাছ থেকে তুমি শুনতে পাবে, ‘এই স্থান আমাদের পক্ষে ভীষণ সংকীর্ণ; বসবাস করার জন্য আমাদের আরও জায়গা দাও।’

21তখন তুমি মনে মনে বলবে, ‘এসব বংশধরকে কে আমাকে দিয়েছে? আমি তো শোকাহত ও বন্ধ্যা ছিলাম; আমি নির্বাসিত ও প্রত্যাখ্যাত হয়েছিলাম। তাহলে কে এদের প্রতিপালন করল? আমাকে তো একা ফেলে রাখা হয়েছিল, কিন্তু এরা, কোথা থেকে এরা এসেছে?’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.