11বের হও, বের হও, ওই স্থান ছেড়ে চলে যাও! কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না! তোমরা যারা সদাপ্রভুর পাত্রসকল বহন করো, তোমরা ওর মধ্য থেকে বেরিয়ে এসো ও পবিত্র হও।
12কিন্তু তোমরা দ্রুত স্থান ত্যাগ করবে না বা সেখান থেকে পালিয়ে যাবে না; কারণ সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন।
13দেখো, আমার দাস প্রজ্ঞাপূর্বক ব্যবহার করবেন; তিনি উন্নীত হবেন, তাঁকে উচ্চে তুলে ধরা হবে ও তিনি হবেন অপার মহিমান্বিত।
14তাঁর অবয়ব এমন বিকৃত করা হয়েছিল, যেমন কোনো মানুষের করা হয়নি, তাঁকে এমন শ্রীভ্রষ্ট করা হয়েছিল যে, মানুষ বলে চেনা যাচ্ছিল না, তাই, অনেকে তাঁকে দেখে মর্মাহত হয়েছিল।
15সেই কারণে, তিনি অনেক জাতিকে হতচকিত করবেন, তার কারণে রাজারা তাদের মুখ বন্ধ করবে। কারণ যা তাদের বলা হয়নি, তা তারা দেখবে এবং যা তারা শোনেননি, তা তারা বুঝতে পারবে।