1জাগো, জাগো, ওহে সিয়োন, তুমি নিজেকে শক্তি পরিহিত করো! ওহে পবিত্র নগরী জেরুশালেম, তোমার সৌন্দর্যের পোশাকগুলি পরে নাও। ত্বকছেদহীন ও কলুষিত লোকেরা আর তোমার মধ্যে প্রবেশ করবে না।
2তোমার গায়ের ধুলো ঝেড়ে ফেলো; ওহে জেরুশালেম, ওঠো, সিংহাসনে বসো। ওহে সিয়োনের বন্দি কন্যা, তোমার ঘাড়ের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করো।
3কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে, অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”
4কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজারা প্রথমে মিশরে প্রবাস করতে গিয়েছিল; পরে আসিরিয়া তাদের উপরে অত্যাচার করেছে।