3বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে, রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
4“তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো: সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে, তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।
5তখন তুমি তা দেখে দীপ্যমান হবে, তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে; সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে, তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।
6উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে, মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে। আর শিবা থেকে সবাই বহন করে আনবে সোনা ও ধূপ, তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।
7কেদরের সমস্ত পশুপাল তোমার কাছে সংগৃহীত হবে, নবায়োতের মেষেরা তোমার সেবা করবে; সেগুলি আমার বেদিতে নৈবেদ্যরূপে গৃহীত হবে, আর আমি আমার মহিমাময় মন্দির সুশোভিত করব।