2দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে, ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে, কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন, তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।
3বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে, রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
4“তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো: সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে, তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।
5তখন তুমি তা দেখে দীপ্যমান হবে, তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে; সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে, তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।
6উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে, মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে। আর শিবা থেকে সবাই বহন করে আনবে সোনা ও ধূপ, তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।