1“ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে, সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হল।
2দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে, ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে, কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন, তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।
3বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে, রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
4“তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো: সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে, তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।