যিশাইয় 61

আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি; আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়। যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়, যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে, সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন, আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

Isaiah 61:10 (UKJV) I will greatly rejoice in the LORD, my soul shall be joyful in my God; for he has clothed me with the garments of salvation, he has covered me with the robe of righteousness, as a bridegroom decks himself with ornaments, and as a bride adorns herself with her jewels.

8“কারণ আমি সদাপ্রভু, আমি ন্যায়বিচার ভালোবাসি; আমি দস্যুবৃত্তি ও অধর্ম ঘৃণা করি। আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কৃত করব এবং তাদের সঙ্গে প্রতিষ্ঠিত করব এক চিরস্থায়ী নিয়ম।

9তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে। যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে, তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”

10আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি; আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়। যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়, যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে, সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন, আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

11কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে, যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়, তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.