যিশাইয় 62

পার হও, তোমরা তোরণদ্বারগুলি দিয়েই পার হও! প্রজাদের জন্য পথ প্রস্তুত করো। নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো! সব পাথর সরিয়ে ফেলো। সমস্ত জাতির জন্য একটি পতাকা তোলো।

Isaiah 62:10 (UKJV) Go through, go through the gates; prepare all of you the way of the people; cast up, cast up the highway; gather out the stones; lift up a standard for the people.

8সদাপ্রভু তাঁর ডান হাত ও তাঁর শক্তিশালী বাহু তুলে শপথ করেছেন: “আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না, বিজাতিয়েরা আর কখনও নতুন দ্রাক্ষারস পান করবে না, যার জন্য তুমি পরিশ্রম করেছ।

9কিন্তু যারা সেই ফসল সঞ্চয় করবে, তারাই তা ভোজন করবে ও সদাপ্রভুর প্রশংসা করবে, আর যারা দ্রাক্ষাচয়ন করবে, তারা তা পান করবে, আমার পবিত্র ধামের প্রাঙ্গণেই করবে।”

10পার হও, তোমরা তোরণদ্বারগুলি দিয়েই পার হও! প্রজাদের জন্য পথ প্রস্তুত করো। নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো! সব পাথর সরিয়ে ফেলো। সমস্ত জাতির জন্য একটি পতাকা তোলো।

11সদাপ্রভু পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত একটি ঘোষণা করেছেন: “তোমরা সিয়োন-কন্যাকে বলো, ‘দেখো, তোমার পরিত্রাতা আসছেন! দেখো, তাঁর প্রাপ্য বেতন আছে তাঁর হাতে, তাঁর পুরস্কার আছে তাঁর সঙ্গে।’ ”

12তারা আখ্যাত হবে পবিত্র প্রজা, এবং সদাপ্রভুর মুক্তিপ্রাপ্ত লোক বলে; আর তোমাকে বলা হবে, অন্বেষিতা, এমন নগরী যা আর পরিত্যক্ত নয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.