10তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে; এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
11আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন, সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে, যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
12এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে? তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?