যিশাইয় 64

কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।

Isaiah 64:3 (UKJV) When you did terrible things which we looked not for, you came down, the mountains flowed down at your presence.

1আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে, তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!

2আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে ও জল ফোটায়, তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!

3কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।

4পুরাকাল থেকে কেউ শোনেনি, কোনো কান তা উপলব্ধি করেনি, তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি, তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।

5তুমি তাদের সাহায্য করার জন্য উপস্থিত হও যারা আনন্দের সঙ্গে ন্যায়সংগত কাজ করে, যারা তোমার পথসমূহের কথা স্মরণ করে। কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে পাপ করে চলেছিলাম, তুমি ক্রুদ্ধ হয়েছিলে। তাহলে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.