যিশাইয় 64

আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে, তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!

Isaiah 64:1 (UKJV) Oh that you would rend the heavens, that you would come down, that the mountains might flow down at your presence,

1আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে, তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!

2আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে ও জল ফোটায়, তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!

3কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.