যিশাইয় 64

তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা। আমরা সবাই মাটি, আর তুমি কুমোর; আমরা সবাই তোমার হাতের রচনা।

Isaiah 64:8 (UKJV) But now, O LORD, you are our father; we are the clay, and you our potter; and we all are the work of your hand.

6আমরা সবাই অশুচি মানুষের মতো হয়েছি, আমাদের ধার্মিকতার যত কাজ, সব নোংরা কাপড়ের মতো; আমরা সবাই পাতার মতো শুকিয়ে যাই, আমাদের পাপগুলি বাতাসের মতো আমাদের উড়িয়ে নিয়ে যায়।

7কোনো মানুষ তোমার নামে ডাকে না অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না; কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।

8তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা। আমরা সবাই মাটি, আর তুমি কুমোর; আমরা সবাই তোমার হাতের রচনা।

9হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না; চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না। আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা সবাই তোমার প্রজা।

10তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে; এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.