7কোনো মানুষ তোমার নামে ডাকে না অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না; কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।
8তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা। আমরা সবাই মাটি, আর তুমি কুমোর; আমরা সবাই তোমার হাতের রচনা।
9হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না; চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না। আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা সবাই তোমার প্রজা।
10তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে; এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
11আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন, সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে, যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।