4তাকে বলো, ‘আপনি সাবধান হোন, শান্ত থাকুন এবং ভয় পাবেন না। এই দুই ধোঁয়া ওঠা কাঠের অবশিষ্ট অংশ, অর্থাৎ রৎসীন ও অরামের এবং রমলিয়ের পুত্রের ভয়ংকর ক্রোধের জন্য আপনি সাহস হারাবেন না।
5অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের পুত্র আপনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। তারা বলেছে,
6“এসো আমরা যিহূদাকে আক্রমণ করি; এসো আমরা এই দেশকে ছিন্ন-বিচ্ছিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করি ও টাবিলের পুত্রকে এর উপরে রাজা করি।”
7তবুও, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘এরকম অবস্থা হবে না, এই ঘটনা ঘটবেও না,
8কারণ অরামের মস্তক হল দামাস্কাস, আর দামাস্কাসের মস্তক হল কেবলমাত্র রৎসীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম এমন ধ্বংস হবে যে, আর জাতি থাকবে না।