যিশাইয় 9

সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধে সমস্ত দেশ আগুনে ঝলসে যাবে, আর লোকেরা হবে সেই আগুনের জ্বালানিস্বরূপ; কেউ তার ভাইকেও অব্যাহতি দেবে না।

Isaiah 9:19 (UKJV) Through the wrath of the LORD of hosts is the land darkened, and the people shall be as the fuel of the fire: no man shall spare his brother.

17সেই কারণে প্রভু যুবকদের জন্য আর আনন্দ করবেন না, পিতৃহীন ও বিধবাদের প্রতি তিনি মমতা প্রদর্শন করবেন না, কারণ তারা সবাই ভক্তিহীন ও দুষ্ট, তারা প্রত্যেকেই অশালীন কথা বলে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।

18সত্যিই দুষ্টতা আগুনের মতো প্রজ্বলিত হয়; তা শিয়ালকাঁটা ও কাঁটাঝোপকে পুড়িয়ে ফেলে, তা বনের ঘন জঙ্গলকে দাউদাউ করে প্রজ্বলিত করে, ফলে উপরের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠে যায়।

19সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধে সমস্ত দেশ আগুনে ঝলসে যাবে, আর লোকেরা হবে সেই আগুনের জ্বালানিস্বরূপ; কেউ তার ভাইকেও অব্যাহতি দেবে না।

20ডানদিকে তারা গ্রাস করবে, তবুও তারা ক্ষুধার্ত থেকে যাবে; বাঁদিকে তারা খেতে থাকবে, তবুও তারা তৃপ্ত হবে না। প্রত্যেকে তার নিজের সন্তানের মাংস খাবে:

21মনঃশি ইফ্রয়িমের মাংস খাবে এবং ইফ্রয়িম খাবে মনঃশিকে; তারা উভয়ে একত্রে যিহূদার বিরুদ্ধে উঠবে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.