2“তুমি এই স্থানে বিয়ে কোরো না এবং এখানে তোমার ছেলেমেয়েও যেন না হয়।”
3কারণ এখানে জন্ম নেওয়া ছেলেমেয়েদের সম্পর্কে এবং তাদের মায়েদের ও বাবাদের সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন:
4“তারা মারাত্মক রোগে মারা যাবে। তাদের জন্য শোকবিলাপ করা হবে না ও তাদের কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো তাদের মৃতদেহ মাটিতে পড়ে থাকবে। তারা তরোয়ালের আঘাতে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে এবং তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও বুনো পশুদের আহার হবে।”
5কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তুমি মৃতদের উদ্দেশ্যে দেওয়া ভোজ খেতে কোনো গৃহে প্রবেশ কোরো না; সেখানে শোক করতে বা সহানুভূতি দেখাতে যেয়ো না, কারণ এই লোকদের উপর থেকে আমি আমার আশীর্বাদ, আমার ভালোবাসা ও আমার অনুকম্পা তুলে নিয়েছি,” সদাপ্রভু এই কথা বলেন।
6“উঁচু বা নীচ নির্বিশেষে সবাই এই দেশে মারা যাবে। তাদের কবর দেওয়া কিংবা তাদের জন্য শোক করা হবে না, কেউ নিজের শরীরে কাটাকুটি বা তাদের মস্তক মুণ্ডন করবে না।