13সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো, তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে? এক অত্যন্ত ভয়ংকর কাজ কুমারী-ইস্রায়েল করেছে।
14লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে কখনও অন্তর্হিত হয়? দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত কখনও কি নিবৃত্ত হয়?
15আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে; তারা অসার প্রতিমাদের উদ্দেশে ধূপদাহ করে, যে প্রতিমারা তাদের বিভিন্ন পথে ও পুরাতন পথগুলিতে চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা বিভিন্ন গলিপথে ও যে পথ নির্মিত হয়নি, সেই পথে তাদের চালিত করে।
16তাদের দেশ পরিত্যক্ত পড়ে থাকবে, যা হবে চিরন্তন নিন্দার বিষয়; এর পাশ দিয়ে যাওয়া পথিকেরা বিস্ময়ে তাদের মাথা নাড়বে।
17পুবালি বাতাসের মতো, আমি শত্রুদের সামনে তাদের ছিন্নভিন্ন করব; তাদের বিপর্যয়ের দিনে, আমি তাদের আমার পিঠ দেখাব, মুখ নয়।”