8যাজকেরা জিজ্ঞাসা করে না, ‘সদাপ্রভু কোথায়?’ যারা আমার বিধান শিক্ষা দেয়, তারা আমাকে জানে না; শাসকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে, ভাববাদীরা বায়াল-দেবতার নামে ভাববাণী বলেছে, তারা অসার দেবদেবীর অনুসারী হয়েছে।
9“সুতরাং আমি তোমাদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ দায়ের করব,” সদাপ্রভু এই কথা বলেন। “এবং তোমাদের সন্তানদের ও তাদের সন্তানদের বিপক্ষেও অভিযোগ দায়ের করব,
10তোমরা পার হয়ে সাইপ্রাসের উপকূলগুলিতে যাও এবং চেয়ে দেখো, কেদরে লোক পাঠাও এবং ভালো করে খোঁজখবর করো; দেখো তো সেখানে কোনোদিন এমন কিছু হয়েছে কি না:
11কোনও দেশ কি তাদের দেবদেবীদের পরিবর্তন করেছে? (যদিও তারা আদৌ কোনও দেবতাই নয়।) কিন্তু আমার প্রজারা তাদের ঈশ্বরের গৌরব অসার সব প্রতিমার সঙ্গে পরিবর্তন করেছে।
12হে আকাশমণ্ডল, এই ঘটনায় স্তম্ভিত হও এবং প্রচণ্ড আতঙ্কে শিহরিত হও,” সদাপ্রভু এই কথা বলেন।