যিরমিয় 2

যাজকেরা জিজ্ঞাসা করে না, ‘সদাপ্রভু কোথায়?’ যারা আমার বিধান শিক্ষা দেয়, তারা আমাকে জানে না; শাসকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে, ভাববাদীরা বায়াল-দেবতার নামে ভাববাণী বলেছে, তারা অসার দেবদেবীর অনুসারী হয়েছে।

Jeremiah 2:8 (UKJV) The priests said not, Where is the LORD? and they that handle the law knew me not: the pastors also transgressed against me, and the prophets prophesied by Baal, and walked after things that do not profit.

6তারা জিজ্ঞাসা করেনি, ‘কোথায় সেই সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে আমাদের মুক্ত করে এনেছিলেন, এবং অনুর্বর প্রান্তরের মধ্য দিয়ে আমাদের চালিত করেছিলেন, সেই দেশ মরুভূমিতে ও গর্তে পূর্ণ, খরা ও গাঢ় অন্ধকারে সেই দেশ, যে দেশে কেউ যায় না এবং কেউ বাস করে না?’

7আমি তোমাদের এক উর্বর দেশে নিয়ে এলাম, যাতে তোমরা তার ফল ও উৎকৃষ্ট সামগ্রী ভোজন করতে পারো। কিন্তু তোমরা সেখানে এসে আমার ভূমিকে কলুষিত করলে, এবং আমার অধিকারকে করে তুললে ঘৃণাস্পদ।

8যাজকেরা জিজ্ঞাসা করে না, ‘সদাপ্রভু কোথায়?’ যারা আমার বিধান শিক্ষা দেয়, তারা আমাকে জানে না; শাসকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে, ভাববাদীরা বায়াল-দেবতার নামে ভাববাণী বলেছে, তারা অসার দেবদেবীর অনুসারী হয়েছে।

9“সুতরাং আমি তোমাদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ দায়ের করব,” সদাপ্রভু এই কথা বলেন। “এবং তোমাদের সন্তানদের ও তাদের সন্তানদের বিপক্ষেও অভিযোগ দায়ের করব,

10তোমরা পার হয়ে সাইপ্রাসের উপকূলগুলিতে যাও এবং চেয়ে দেখো, কেদরে লোক পাঠাও এবং ভালো করে খোঁজখবর করো; দেখো তো সেখানে কোনোদিন এমন কিছু হয়েছে কি না:

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.