যিরমিয় 21

হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”

Jeremiah 21:13 (UKJV) Behold, I am against you, O inhabitant of the valley, and rock of the plain, says the LORD; which say, Who shall come down against us? or who shall enter into our habitations?

11“এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;

12দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন: “ ‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো; যার সর্বস্ব হরণ করা হয়েছে, তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো, তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে, তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না; তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।

13হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”

14যেমন তোমাদের কাজ, তার যোগ্য প্রতিফল আমি তোমাদের দেব, সদাপ্রভু এই কথা বলেন। আমি তোমাদের বনগুলিতে এক আগুনে প্রজ্বলিত করব, তা তোমাদের চারপাশের সবকিছুকে গ্রাস করবে।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.