যিরমিয় 21

“আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের আক্রমণ করছেন। হয়তো সদাপ্রভু আমাদের পক্ষে বিস্ময়কর কাজ করবেন, যেমন তিনি পূর্বেও করেছিলেন, তাহলে নেবুখাদনেজার আমাদের কাছ থেকে চলে যাবেন।”

Jeremiah 21:2 (UKJV) Enquire, I pray you, of the LORD for us; for Nebuchadrezzar king of Babylon makes war against us; if so be that the LORD will deal with us according to all his wondrous works, that he may go up from us.

1সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের পুত্র পশ্‌হূরকে ও মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে তাঁর কাছে প্রেরণ করেন। তারা বলল,

2“আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের আক্রমণ করছেন। হয়তো সদাপ্রভু আমাদের পক্ষে বিস্ময়কর কাজ করবেন, যেমন তিনি পূর্বেও করেছিলেন, তাহলে নেবুখাদনেজার আমাদের কাছ থেকে চলে যাবেন।”

3কিন্তু যিরমিয় তাদের উত্তর দিলেন, “তোমরা সিদিকিয়কে বলো,

4‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের হাতে যুদ্ধের যেসব অস্ত্র আছে, যেগুলি তোমরা ব্যাবিলনের রাজা ও কলদীয়দের, যারা নগর-প্রাচীরের বাইরে অবরোধ করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, আমি সেগুলি এই নগরের অভিমুখে ফেরাব। সেই তাদের আমি এই নগরে সংগ্রহ করব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.