10“ ‘তাই, হে যাকোবের কুল, আমার দাস, তোমরা ভয় কোরো না; হে ইস্রায়েল কুল, তোমরা নিরাশ হোয়ো না,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি নিশ্চিতরূপে তোমার এক দূরবর্তী স্থান থেকে তোমাকে ও নির্বাসনের দেশ থেকে তোমার বংশধরদের রক্ষা করব। যাকোব পুনরায় শান্তি ও নিরাপত্তা লাভ করবে, আর কেউ তাদের ভয় দেখাবে না।
11আমি তোমার সঙ্গে আছি ও তোমাকে রক্ষা করব,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি যেসব দেশে তোমাকে নির্বাসিত করেছিলাম, যদিও আমি সেইসব জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করি, আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না। আমি কেবলমাত্র ন্যায়পরায়ণতায় তোমার বিচার করব; আমি সম্পূর্ণরূপে তোমাকে অদণ্ডিত রাখব না।’
12“সদাপ্রভু এই কথা বলেন, “ ‘তোমার ক্ষত অনিরাময়যোগ্য, তোমার যন্ত্রণা নিরাময়ের ঊর্ধ্বে।
13তোমার জন্য কেউ মিনতি করে না, তোমার ঘায়ের কোনো প্রতিকার নেই, তোমার জন্য কোনো রোগনিরাময় নেই।
14তোমার সব প্রেমিক তোমাকে ভুলে গেছে; তারা তোমার জন্য কোনো চিন্তা করে না। আমি তোমাকে শত্রুর মতো আঘাত করেছি এবং নিষ্ঠুর ব্যক্তির মতো তোমাকে শাস্তি দিয়েছি, কারণ তোমার অপরাধ অত্যন্ত বেশি তোমার পাপসকল অনেক।