যিরমিয় 30

“সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করব এবং তার আবাসগুলির প্রতি মমতা করব; ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই নগর পুনর্নির্মিত হবে এবং রাজপ্রাসাদ পুনরায় যথাস্থানে নির্মিত হবে।

Jeremiah 30:18 (UKJV) Thus says the LORD; Behold, I will bring again the captivity of Jacob's tents, and have mercy on his dwelling places; and the city shall be built upon her own heap, and the palace shall remain after the manner thereof.

16“ ‘কিন্তু যারা তোমাকে গ্রাস করে, তাদের সবাইকে গ্রাস করা হবে; তোমার সব শত্রু নির্বাসিত হবে। যারা তোমাকে লুণ্ঠন করে, তাদের লুন্ঠিত করা হবে; যারা তোমার দ্রব্য হরণ করছে, তাদের দ্রব্যসকল আমিও হরণ করব।

17কিন্তু তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষতসকলের নিরাময় করব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তোমাকে জাতিভ্রষ্ট বলা হয়, সিয়োনের তত্ত্বাবধান কেউ করে না।’

18“সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করব এবং তার আবাসগুলির প্রতি মমতা করব; ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই নগর পুনর্নির্মিত হবে এবং রাজপ্রাসাদ পুনরায় যথাস্থানে নির্মিত হবে।

19তাদের মধ্য থেকে উঠে আসবে ধন্যবাদের গান, আর শোনা যাবে আনন্দোল্লাসের স্বর। আমি তাদের সংখ্যা বৃদ্ধি করব, তাদের সংখ্যা হ্রাস হবে না; আমি তাদের সম্মান ফিরিয়ে দেব, তারা আর কখনও উপেক্ষিত হবে না।

20তাদের ছেলেমেয়েরা পুরোনো দিনের মতো হবে, তাদের সমাজ আমার সামনে প্রতিষ্ঠিত হবে; আমি তাদের অত্যাচারীদের শাস্তি দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.