13তখন কুমারী-কন্যারা নৃত্য করবে ও আনন্দিত হবে, যুবকেরা ও বৃদ্ধেরাও তা করবে। আমি তাদের বিলাপ আনন্দে পরিণত করব; দুঃখের পরিবর্তে আমি তাদের সান্ত্বনা ও আনন্দ দেব।
14প্রাচুর্য দান করে আমি যাজকদের পরিতৃপ্ত করব, আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
15সদাপ্রভু এই কথা বলেন: “রামা-নগরে এক স্বর শোনা যাচ্ছে, হাহাকার ও তীব্র রোদনের শব্দ, রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, তিনি সান্ত্বনা পেতে চান না, কারণ তারা আর বেঁচে নেই।”
16সদাপ্রভু এই কথা বলেন: “তোমার কান্নার রব থামাও ও তোমার চোখের জল মুছে ফেলো, কারণ তোমার কাজ পুরস্কৃত হবে,” একথা সদাপ্রভু বলেন। “তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
17তাই তোমার ভবিষ্যতের আশা আছে,” একথা সদাপ্রভু বলেন। “তোমার ছেলেমেয়েরা স্বদেশে ফিরে যাবে।