3তখন আমি হবৎসিনিয়ের পুত্র যিরমিয়ের পুত্র যাসনিয়, তার ভাইদের ও তার সব পুত্রের, রেখবীয়দের সমস্ত পরিজনের কাছে গেলাম।
4আমি তাদের সদাপ্রভুর গৃহে, ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কক্ষে নিয়ে এলাম। এই কক্ষটি ছিল কর্মকর্তাদের ঘরের পাশে, শল্লুমের পুত্র দ্বাররক্ষী মাসেয়ের ঘরের ঠিক উপরে।
5তারপর আমি একটি পাত্রে দ্রাক্ষারস পূর্ণ করে ও কয়েকটি পেয়ালা নিয়ে রেখবীয়দের সামনে রাখলাম। আমি তাদের বললাম, “তোমরা একটু দ্রাক্ষারস পান করো।”
6কিন্তু তারা উত্তর দিল, “আমরা দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন: ‘তোমরা কিংবা তোমাদের বংশধরেরা, কেউই দ্রাক্ষারস পান করবে না।
7সেই সঙ্গে তোমরা কোনো ঘরবাড়ি নির্মাণ করবে না, বীজবপন বা দ্রাক্ষাকুঞ্জ তৈরি করে চারা রোপণ করবে না; তোমরা অবশ্যই কখনও এসব জিনিসের কোনোটিই পেতে চাইবে না, কিন্তু সবসময়ই তাঁবুতে বসবাস করবে। তাহলে তোমরা যে দেশে ভবঘুরের মতো বাস করো, সেখানে দীর্ঘ সময় থাকতে পারবে।’