যিরমিয় 36

বারূক সেই পুঁথি থেকে লোকদের কাছে যা পাঠ করেছিলেন, সে সমস্তই মীখায়া তাদের কাছে বললে পর,

Jeremiah 36:13 (UKJV) Then Michaiah declared unto them all the words that he had heard, when Baruch read the book in the ears of the people.

11যখন শাফনের পুত্র গমরিয়ের পুত্র মীখায়া ওই পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্যগুলি শুনলেন,

12তিনি রাজপ্রাসাদের সচিবের কক্ষে গেলেন, যেখানে সব রাজকর্মচারী বসেছিলেন: সচিব ইলীশামা, শময়িয়ের পুত্র দলায়, অক্‌বোরের পুত্র ইল্‌নাথন, শাফনের পুত্র গমরিয়, হনানিয়ের পুত্র সিদিকিয় এবং অন্যান্য সব কর্মচারী।

13বারূক সেই পুঁথি থেকে লোকদের কাছে যা পাঠ করেছিলেন, সে সমস্তই মীখায়া তাদের কাছে বললে পর,

14রাজকর্মচারীরা কূশির প্রপৌত্র শেলেমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যিহূদীকে বারূকের কাছে এই কথা বলে পাঠালেন, “লোকদের কাছে তুমি যে পুঁথি থেকে পাঠ করেছ, সেটি নিয়ে এখানে এসো।” তাই নেরিয়ের পুত্র বারূক সেই পুঁথিটি হাতে নিয়ে তাদের কাছে গেলেন।

15তারা তাঁকে বলল, “আপনি দয়া করে বসুন এবং এই পুঁথি থেকে আমাদের পড়ে শোনান।” বারূক তাদের কাছে তা পড়ে শোনালেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.