যিরমিয় 48

“দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।

Jeremiah 48:18 (UKJV) You daughter that do inhabit Dibon, come down from your glory, and sit in thirst; for the spoiler of Moab shall come upon you, and he shall destroy your strong holds.

16“মোয়াবের পতন এসে পড়েছে; দ্রুত এসে পড়বে তার দুর্যোগ।

17তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’

18“দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।

19তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’

20মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে ভেঙে পড়েছে। তোমরা বিলাপ করো ও কান্নায় ভেঙে পড়ো! অর্ণোন নদীর তীরে ঘোষণা করো, মোয়াব ধ্বংস হয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.