যিরমিয় 48

তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’

Jeremiah 48:17 (UKJV) All you that are about him, lament for him; and all you that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!

15মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।

16“মোয়াবের পতন এসে পড়েছে; দ্রুত এসে পড়বে তার দুর্যোগ।

17তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’

18“দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।

19তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.