23কিরিয়াথয়িম, বেথ-গামূল ও বেথ-মিয়োনে,
24করিয়োৎ ও বস্রায়— দূরে ও নিকটে, মোয়াবের সব নগরে।
25মোয়াবের শৃঙ্গ কেটে ফেলা হয়েছে; তার হাত ভেঙে গেছে,” সদাপ্রভু এই কথা বলেন।
26“তাকে মত্ত করো, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে। মোয়াব তার বমিতে গড়াগড়ি দিক, সে সকলের বিদ্রুপের পাত্র হোক।
27ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?