27ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?
28তোমরা যারা মোয়াবে বসবাস করো, তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো। তোমরা কপোতের মতো হও, যে তার বাসা গুহার মুখে তৈরি করে।
29“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা, তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।
30আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।
31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।