যিরমিয় 48

আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।

Jeremiah 48:30 (UKJV) I know his wrath, says the LORD; but it shall not be so; his lies shall not so effect it.

28তোমরা যারা মোয়াবে বসবাস করো, তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো। তোমরা কপোতের মতো হও, যে তার বাসা গুহার মুখে তৈরি করে।

29“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা, তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।

30আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।

31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।

32ওহে সিব্‌মার দ্রাক্ষালতা সব, আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। বিনাশকারীরা হামলে পড়েছে তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.