যিরমিয় 48

ওহে সিব্‌মার দ্রাক্ষালতা সব, আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। বিনাশকারীরা হামলে পড়েছে তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।

Jeremiah 48:32 (UKJV) O vine of Sibmah, I will weep for you with the weeping of Jazer: your plants are gone over the sea, they reach even to the sea of Jazer: the spoiler is fallen upon your summer fruits and upon your vintage.

30আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।

31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।

32ওহে সিব্‌মার দ্রাক্ষালতা সব, আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। বিনাশকারীরা হামলে পড়েছে তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।

33মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে। আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি; কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না। যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়, সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়।

34“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে হিষ্‌বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত, সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.