2মোয়াবের আর প্রশংসা করা হবে না; হিষ্বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে: ‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’ ম্যাদমেন, তোমারও মুখ বন্ধ করা হবে; তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে।
3হোরোণয়িম থেকে কান্নার শব্দ শোনো, সর্বনাশ ও মহাবিনাশের কান্না।
4মোয়াবকে ভেঙে ফেলা হবে; তার ছোটো শিশুরা কেঁদে উঠবে।
5তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, ওঠার সময় তারা তীব্র রোদন করে; হোরোণয়িমের নেমে যাওয়ার পথে বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে।
6তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও।