4মোয়াবকে ভেঙে ফেলা হবে; তার ছোটো শিশুরা কেঁদে উঠবে।
5তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, ওঠার সময় তারা তীব্র রোদন করে; হোরোণয়িমের নেমে যাওয়ার পথে বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে।
6তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও।
7তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর, তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে, কমোশ-দেবতা নির্বাসনে যাবে তার পুরোহিত ও কর্মকর্তা সমেত।
8বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে, কোনো নগরই রক্ষা পাবে না, তলভূমি বিনষ্ট হবে এবং সমভূমি উচ্ছিন্ন হবে, কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।