যিরমিয় 48

“পলাতকেরা হিষ্‌বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্‌বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।

Jeremiah 48:45 (UKJV) They that fled stood under the shadow of Heshbon because of the force: but a fire shall come forth out of Heshbon, and a flame from the midst of Sihon, and shall devour the corner of Moab, and the crown of the head of the tumultuous ones.

43ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন।

44“আতঙ্ক থেকে যে পালায়, সে গর্তে পড়ে যাবে, যে গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের উপরে তার শাস্তির বছর নিয়ে আসব,” সদাপ্রভু এই কথা বলেন।

45“পলাতকেরা হিষ্‌বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্‌বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।

46হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশ-দেবতার লোকেরা ধ্বংস হয়েছে; তোমার পুত্রেরা নির্বাসিত হয়েছে ও তোমার কন্যারা বন্দি হয়েছে।

47“তবুও, ভবিষ্যৎকালে আমি মোয়াবের অবস্থার পরিবর্তন ঘটাব,” সদাপ্রভু এই কথা বলেন। মোয়াবের বিচারদণ্ডের কথা এই পর্যন্ত।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.